পোস্টগুলি

ওয়েব_সিরিজ :: #কাইজার ,The Addict Detective Of Gaming . পরিচালনা : তামিম নূর।

ছবি
  🃏 আমার অনুভূতি ::                 ও য়েব_সিরিজ :: কাইজার । [ The Addict Detective Of Gaming ] পর্ব :: ০৯ রিলিজ :: ৮ জুলাই, ২০২২ অভিনয় :: আরফান_নিশো , মুস্তাফির নূর ইমরান, ইমতিয়াজ বর্ষণ, দীপার্ণিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ, আহমেদ রেজা রুবেল ও আরো অনেকে। পরিচালনা : তামিম নূর । ⏳️🎖️ বন্ধুরা খুব সম্প্রতি দেখলাম একটা চমৎকার বাংলা ভাষায় নির্মিত ওয়েব-সিরিজ " কাইজার " সিরিজের টানটান গল্প, অনবদ্য অভিনয়, এক্সসিলেন্ট সিনেমটোগ্রাফি, দারুন স্টোরিটেলিং, সব মিলিয়ে একটা দারুন একটা ডিটেকটিভ অ্যাকশন-থ্রিলা র এবং দর্শক হিসাবে আপনাকে মুগ্ধ করবে । মোট ৯ পর্বের ডাবল-মার্ডার মিস্ট্রি কেস আপনাকে এতটাই আকৃষ্ট করবে যে পুরো সিরিজটা শেষ না করে উঠতেই পারবেন না। সিন্ডিকেট রাজ, আন্ডারওয়ার্ল্ড, মাদক দ্রবের চোরা কারবারি সব মিলিয়ে একটা রুদ্ধশ্বাস জমজমাট গল্প, যারা থ্রিলার পছন্দ করেন তাদের তো অব্যশই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা পরিচালক তামিম নূরকে, হৈ_চৈ প্লাটফমে এটা তার প্রথ...

বুকরিভিউ :: [ নং ০৪] বইয়ের নাম :: ১৯৫২- নিছক কোন সংখ্যা নয়। লেখক :: মোহাম্মদ নাজিম উদ্দীন।

ছবি
🍀   আমার অনুভূতি বুকরিভিউ ::  [ নং ০৪] বইয়ের নাম :: ১৯৫২- নিছক কোন সংখ্যা নয়। লেখক ::     মোহাম্মদ নাজিম উদ্দীন  । প্রকাশক ::   অভিযান  । প্রথম প্রকাশ ::   ডিসেম্বর ২০১৮                                     🎴  খুবই সম্প্রতি শেষ করলাম বা গ্রগ্রাসে গিলে ফেললাম বলা ভালো মোহাম্মদ নজিম উদ্দিন স্যারের আরো একটা ব্লক ব্লাস্টার #ক্রাইম_থ্রিলার "১৯৫২, নিছক কোন সংখ্যা নয় " বইয়ের এই অভূতপূর্ব নাম প্রাথমিক ভাবে পাঠকদের অবাক করলেও ঘটনার উত্তেজনার মধ্যে প্রবেশের সাথে সাথেই এই নাম করণের কারণ বা প্রাসঙ্গিকতা পাঠক অনুভব করতে সক্ষম হবেন । অসংখ্য ধণ্যবাদ ও অভিনন্দন লেখককে বাংলা ভাষায় এই রকম অসাধারণ উচ্চ মানের থ্রিলার উপন্যাস আমাদের উপহার দেবার জন্য। একজন মানুষের চিন্তন ক্ষমতা কতোটা শক্তিশালী হলে এই রকমের অসামান্য টানটান ক্রাইম এন্ড পানিশমেন্ট পল্ট রচিত হয়, সেটা ভাবলে মুগ্ধ হতে হয়। নামকরণের স্বার্থকতা, গল্পের ঘটনাক্রমিক উত্তেজনা, কাহিনীর গতিপথে...

🖼️ The Mona Lisa :: Mystery & Much more [ আজকে তৃতীয় পর্ব ]

ছবি
Monalisa :: Mystery & Much more                                     [ আজকে তৃতীয় পর্ব ] ⛳️ BEHIND THE KYRA :: The Art Gallery 4.45 P. M. মানে এটা কিভাবে সম্ভব ?? মাথা চুলকে প্রশ্ন করলো অর্ক । মানে এতো বড়ো গ্যালারি আর এতো শক্ত সিকিউরিটি চোখে ফাঁকি দিয়ে মোনালিসা জাস্ট ভ্যানিশ হয়ে গেলো, আর হলো তো এমন ভাবে, যে তার আর কোন হদিস নেই । বিশ্বের তাবড়-তাবড় গোয়েন্দা-পুলিশ কেউ কোন খোঁজ পেলো না ? আর চোর ও সবার চোখে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকলো কি ভাবে ? কোন দারোয়ান বা সিকিউরিটি কি তাকে চেক করলো না ? ব্যাপারটা খুবই অদ্ভুত না ?  অর্কর চোখেমুখে বিশ্বয়ের চিহ্ন স্পষ্ট। প্রায় ঘণ্টা দুয়েক অতিক্রান্ত হয়েছে ওরা ART GALLERY  পিছনের জোড়া পুকুরের সামনে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। গ্যালারির এই দিকটা বেশ নিরিবিলি ও শান্ত । মাঝে মাঝে পাশের রাস্তায়  হুস-হাস করে কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে, পুকুরের জলে হাঁস মাঝে মাঝে  ডুবছে আর উঠছে। বিকেলের ঠান্ডা বাতাসে চারপাশটা শীতল ও মনোরম হলেও ভিতরে ভিতরে কিছুটা অস...

ওয়েব সিরিজ :: রিফিউজি । পরিচালনা :: ইমতিয়াজ হোসইন সজিব । অভিনয়ে :: সোহেল মন্ডল, জাকিয়া বারী মম, আফজল হোসেন ও আরো অনেকে পর্ব :: ০৬ । সিজন -০১

ছবি
ওয়েব সিরিজ :: রিফিউজি । পরিচালনা :: ইমতিয়াজ হোসইন সজিব । অভিনয়ে :: সোহেল মন্ডল, জাকিয়া বারী মম, আফজল হোসেন ও আরো অনেকে পর্ব :: ০৬ । সিজন -০১   আমার অনুভূতি :: 🀄 এই জুন মাসের ১০ তারিখে মুক্তি পেয়েছে আরো একটা বাংলা ক্রাইম -থ্রিলার ওয়েব সিরিজ " রিফিউজি " , বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় ওয়েব প্রেমী দর্শকদের মধ্যে এই সিরিজটি নিয়ে একটা আলাদা আকর্ষণ তৈরী হয়েছিল, সেটা অনুভব করতে পারি । বিশেষ করে ট্রেলার রিলিজ হবার পর থেকে । পুরো সিরিজটা দেখার পরে আমার মনে হয়েছে রিফিউজির গল্পের বিষয়টি ঠিকঠাক বুঝতে হলে ঘটনার ব্যাকগ্রাউন্ডটা জানা খুবই দরকার, অত্যন্ত স্পর্শকাতর এই ইতিহাসটি জানা না থাকলে দর্শকরা ওয়েব সিরিজের পুরো গল্পটি ভালোভাবে অনুধামন করতে পারবেন না, তাই আমার মনে হয়, রিফিউজি কারা বা কেন ? এই প্রশ্নের উত্তর আমাদের আগে খোঁজা দরকার । 🎴 এখানে কারা রিফিউজি ?? রিফিউজি মানে উদ্বাস্তু, মানে যাদের কোনো ঘড় নেই ,বাসস্থান নেই, অথবা বিশেষ কারণে তারা নিজেরদের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন।। ১০ জুন ২০২...

ছেলেবেলা .. THE ARK OF MY STORY ( মাড়োয়ারি গোডাউন ) পর্ব -০2

ছবি
আমার ছেলেবেলা " ON  APPROACHING  THE  PAST   পর্ব -02             আমার  দাদুবাড়ি  এখন যেমন    । শৈশবের স্মৃতি রোমান্থন করতে গিয়ে  সব সময় অনুভব করছি , বাল্যকালের সব গুরুত্বপূর্ণ আবেগ, ভালোবাসা ও সৃজনশীল ভাবনা গুলো যেমন হটাৎ করেই শিশু মনে আবির্ভাব হয়, আবার তেমনি হটাৎ করেই  পালিয়ে যায়... যা বেশিরভাগ সময়েই বড়দের বলা হয় না. এখনো   যখন   চোখ   বন্ধ   করে   দাদুবাড়ীর   কথা   ভাবলে  চোখের  সামনে  ভেসে   ওঠে  একটা   বিরাট  আকৃতির  বাড়ীর , যার  আকাশছোঁয়া  ছাদ  ( হয়তো আমার শিশু চোখ বলেই   )   বড়ো বড়ো দরজা  , সামনে  গোলাকৃতির উঠোন  আর  বিরাট বড়ো টানা এক বারান্দা..  যেখানে আছে  উঁচু উঁচু মোটা মোটা থাম.  সামনের দিকে মোট তিনটি ঘর থাকলেও  একটা ঘর  সব সময় তালা  দিয়ে  বন্ধ করা থাকতো......   শুনতাম ওই...