পোস্টগুলি

ছেলেবেলা :: পর্ব - ০5 ⛔

ছবি
ছেলেবেলা ::    Footprints in Times ::  My Childhood Memoirs চ্যাপ্টার- 02  পর্ব -  ০5 [১১/০৫ নং,   ক্যাম্প হাউস ]  🌀 💛   আত্ম উপলব্ধি স্বকিয় শৈলী        জীবন  বড়ই অদ্ভুত , ছোট-বড় কত ঘটনা  অমাদের সবার সাথে ঘটে ,কতটাই বা মনে থাকে ??  দিন চলে যায় ,রাত নামে ,সময় বয়ে যায়  সাথে  সাথে  ধূসর হয়ে যায়   স্মৃতি।    জীবন থেমে থাকে না ।  সে  এগিয়ে চলে    তার নিজের নির্ধারিত পথে । ।   কখনো  কখনো  মনে হয় আমি এমন করতে পেরেছি  ?  খুব সাধারণ । কোন মূল্যবান কিছুই  না,হা এটা  সত্যি। তবে এমন কিছু সত্যি আছে, আমাদের সকলের কাছে যা অমুল্য ।জীবন অভিগ্যতা , যেটা আমার নিজের, আপনার নিজের আর  এটা অবশই ইউনিক। পৃথিবীতে আপনি 7 বিলিয়নের মধ্যে মানুষের মধ্যে একমাত্র আপনারই এই অভিজ্ঞতা আছে, আপনার মতন ঠিক একরকম অভিজ্ঞতা এই  পৃথিবীতে  আর কারো নেই । হ্যা, এটা  ম্যাজিক। You Know Best Talk are always Simple. Besed on Some Personal Sto...

Managing the Sweet Threat: Understanding Diabetes"🥣

ছবি
Managing the Sweet Threat:  Understanding Diabetes "⛔ Who Knows More, Lives More. 🍿   নমস্কার বন্ধুরা  আরও একবার   আমার  ব্লগে  আপনাদের সবাই  স্বাগত ।  আশা করছি পূজো সবার ভালো কেটেছে। ব্লগের এই বিশেষ সিরিজে হেলথ ও ডায়েট  বিষয়ে ছোট্ ছোট কিছু অনুবেদনের  হদিশ  করার চেষ্টা করছি,   এই দ্রুতগতির ডিজিটাল যুগে, যেখানে সংযোগগুলি প্রায়ই ক্ষণস্থায়ী মনে হয়, আসুন সত্যিকারের মানবিক সংযোগগুলি তৈরি করার গভীর শিল্পটি অন্বেষণ করার জন্য একটু সময় নিই।" My Effort Will Fulfilled Only if Someone Benifits From Reading This article.  That is My Biggest Inspiration & My Strenght to Move Forword.    🛑  "আমি যখন এটি লিখতে বসেছি, আমি অপরিচিতদের মধ্যে ব্যবধান দূর করার জন্য গল্পের নিরন্তর শক্তির কথা মনে করিয়ে দিচ্ছি, এবং এটিই আমরা আজ আলোচনা করবো।   আজকে আমারা আলোচনা করবো   ডায়াবেটিস মেলিটাস  বা সুগার নামক রোগের বিশয়ে।   যেমন  ডায়াবেটিস কি ? এটা কেন হয় ? আক্রান্ত হলে কি করা উচিত...

ROLL EXPRESS , এগ রোল Health is Your Wealth🍿

ছবি
  চটজলদি খাবার  বা   ফাস্ট ফুড, আজকের বিশয় এগ রোল💎 🟢 যদিও আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে সহজ করেছে, কিন্তু এখন আমাদের জীবন সময়ের অধীনে। সময় আমাদের মাস্টার হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে আমরা সবাই প্রায় একটি অপ্রয়োজনীয় জরুরিতার ফাঁদে পড়ে আটকে পরে আছি . তাই এই দ্রুততার জীবনে অর্থ ও প্রাচুর্য আত্মস্ত হলেও, সময় অতি দুষ্প্রাপ্র। জীবনের পরিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভাষেও আমূল পরিবর্তন এসেছে। ঘরে বানানো খাবারের জায়গায়, দ্রুত স্থান নিয়েছে বাইরের সুশ্বাদু চটজলদি খাবার বা ফাস্ট ফুড। যত জীবন ব্যাস্ত হবে ততই এই খাবারের উপরের নির্ভরশীলটা বাড়বে, এটাই স্বাভাবিক। মানুষের জীবন দর্শন ও পারিবারিক কালচারের মধ্যেই লুকিয়ে থাকে খাদ্যের পছন্দের মূল চাবিকাঠি। আসুন আজকে চটজলদি খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় সুশ্বাদু রোল নিয়ে আলোচনা করবো। চলুন সচেতন মানুষের দৃষ্টি ভঙ্গি নিয়ে বুঝে নি, এই রোল নামক সুশ্বাদু খাদ্যটির পুষ্টিগত মূল্য ও গুরুত্ব। ✅  ইতিহাস :: রোল নামক খাদ্য বস্তুটি মূলত একটি আমেরিকান-চাইনিস খাবার , যদিও নানা রকম প্রকার ভেদ আছে , যেমন চিকেন রোল, ভেজ রোল, মটন রোল ...

ফাস্ট ফুড, চাউমিন বা ন্যুডলস। Health is Your Wealth. 🥣

ছবি
চটজলদি খাবার, চাউমিন 🌿 বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য। আর খাদ্য। আর সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক   পরিণত হতে  মানুষকে অনেক সময় ও পরিবতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে।   সেই  আদিমকাল থেকেই খাদ্যাভাষের বিবর্তন ও পরিবর্তন চলে আসছে।   খাদ্য সংগ্রহের সেই সমস্যা এখন আমাদের নেই এটা ঠিক, কিন্তু জীবণ এখন দ্রুত  আমরা সবাই প্রায় এই দ্রুত গতির জীবনে অভ্যস্থ হয়ে উঠেছি অথবা চেষ্টা করে যাচ্ছি।  আগের মতন খাবারের অভাব এখন  মানুষের নেই।    আমাদের জীবনে , বিলাস-ব্যসনের উপকরণের কোন অভাব নেই, কিন্তু  সময়ের বড্ড অভাব।  সময়ের সাথে সাযুজ্য রেখে আমাদের খাদ্যাভ্যাসেও এসেছে দ্রুত পরিবর্তন,  এটাই বাস্তব। ন্যূডলস, প্যাটিস, বারগার, পাস্তা, মোমো, রোল বা পিৎজা এখন সবারই  প্ৰিয় খাবার। এগুলো সবই এই পরিবর্তিত জীবনের একটা অংশ,চটজলদি খাবার, মানে ফাস্ট ফুড।   মন ভালো নেই? অফিসে কাজের চাপ, পেটে খিদে আবার সময় হাতে কম? রান্নার মাসি ছুটিতে, এদিকে শরীর খুব ক্লান্ত ? কিছুই ভালো লাগছে না। তাহলে আর কি চটপট বাইরে দোকান থেকে রোল বা চাওমিন কিনে আনলেই সব সম...

লবঙ্গ একটি মহাঔষধ 💎🉑

ছবি
  লবঙ্গ   একটি   মহাঔষধ     লবঙ্গ ভারতীয় উপমহাদেশের একটা প্রাচীন মশলা ।   ১৩ শতকে ইউরোপ মহাদেশের সাথে লবঙ্গের পরিচিতি ঘটিয়ে ছিলেন ভূপর্যটক মার্কোপোলো। খুব দ্রুত লবঙ্গের ব্যবসা ছিল অনন্ত লাভজনক হয়ে উঠেছিল, সেই জন্য ১৬থেকে ১৭ শতকের মধ্যে লবঙ্গের ব্যাবসার কর্তৃত নিয়ে পর্তুগীজ -ওলন্দাজ ও ফরাসী দের মধ্যে সংগঠিত বেশ কয়েকটা মশলা যুদ্ধ।  বর্তমানে ইন্দোনেশিয়া সব থেকে বেশি লবঙ্গ উৎপাদিত হলেও , পৃথিবীর সব দেশেই এই মশলা পাওয়া যায় এবং রান্নায় ব্যবহার করা হয় । তবে ভারতীয় ও মেক্সিকান রান্নায়  লবঙ্গের  ব্যবহার  হয় সব চেয়ে বেশী । তবে গবেষণায় প্রমাণিত লবঙ্গ  শুধু  মাত্র একটি  প্রাচীন মশলা নয়, বাস্তবে এটি একটি  মহাঔষধ ।  আসুন জেনে নি রান্নায় ব্যবহার ছাড়াও,   লবঙ্গের  বিরাট উপকার সমূহ ।  দাঁতে মারাত্মক ব্যথা, কোন কিছুই ভালো লাগছে না, কিছু খাওয়া যাচ্ছে না, এই সব ক্ষেত্রে লবঙ্গ মিশ্রিত তেল হয়ে উঠবে সব সমস্যার সমাধান।  কারন  লবঙ্গে আছে প্রচুর পরিমানে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্...

অ-পা বাড়ি ও কিছু হুজুকে বাঙালীর গল্প 🔰 শ্যামবাটি, ফুলডাঙ্গা, শান্তিনিকেতন,

ছবি
অ-পা বাড়ি  ও  কিছু হুজুকে বাঙালীর গল্প  🔰 শ্যামবাটি, ফুলডাঙ্গা, শান্তিনিকেতন।   অর্পিতা-পার্থ    🅾️ বছরখানিক আগের কথা টি. ভি র পর্দায় হটাৎ আকস্মিক এক সংবাদে চমকে উঠেছিল বঙ্গবাসী। ,S.S.C  মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী গ্রেপ্তার । সঙ্গে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রীমহাশয়ের ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় । তার বেলঘরিয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার বান্ডিল।  ঘটনার তাৎক্ষণিকতায় রাজ্যবাসী প্রাথমিক ভাবে হতবাক ও বিমূঢ় হয়ে পড়লেও, ইতিমধ্যে বেশ স্পষ্ট এই অতিঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনার জাল অনেক দূর পর্যন্ত বিস্তীত। অনুমান অমূলক নয়, সমাজের অনেক তাবড় তাবড় ব্যক্তি এই অনাচারের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে যুক্ত। 🟠 এই সময়েই খবরের শিরোনামে উঠে এসেছিল পার্থচ্যাটার্জী ও অর্পিতা মুখাজী শান্তিনিকেতনের আরো একটি বাগান বাড়ির সংবাদ, আ-পা নামক এই বাগান বাড়িতে C. B. I  হানা দিয়েছিল। তাৎপর্য ভাবে বাড়িটির এই বিশেষ নাম একে তুলে দিয়েছিল খবরের বিশেষ শিরোনামে,  অ -পা মানে কি ? অর্পিতা-পার্থ ? অতঃপর তখন থেকেই এই অপা বাড়ি হয়ে উঠে শান্...